সভাপতির বাণী

জ্ঞান ও শক্তির সম্মিলনে সৃজিত শিক্ষার মধ্যেই নিহিত একটি জাতির প্রগতি ও মুক্তি। মানবতা, শান্তি ও উন্নয়নে শিক্ষা আপোসহীন ও অবিচ্ছেদ্য। সৎ, নির্ভীক ও নিষ্ঠাবান মানুষ তৈরির জন্য সুশিক্ষার বিকল্প নেই। শিক্ষার দুর্লভ নির্যাসে প্রতিনিয়ত পবিত্র ও পরিপূর্ণ হচ্ছে এই ধারা।

যুগোপযোগী ও আধুনিক শিক্ষার মানদ-কে সামনে রেখে ‘পড় তোমার প্রভুর নামে’ -এই নীতিবাক্যকে মর্মমূলে ধারণ করে ২০১৩ সালে ফেনী গার্লস ক্যাডেট কলেজের তত্ত্বাবধানে ‘ফেনী গার্লস ক্যাডেট কলেজ ক্যাম্পাস স্কুল’ প্রতিষ্ঠিত হয়। একবিংশ শতাব্দীর সূচনালগ্নে জ্ঞান-বিজ্ঞানের ¯্রােতধারায় জাতি হিসেরে বিশ^ আসনে আসীন হওয়ার প্রধান হাতিয়ার সুশিক্ষিত মানবসম্পদ। তাই মানবসম্পদের সৃষ্টিশীল বিকাশে এই শিক্ষাপ্রতিষ্ঠানের শ্রদ্ধেয় শিক্ষকম-লী কঠিন বাস্তবতার নিরিখে শিক্ষার্থী তথা নতুন প্রজন্মকে প্রযুক্তিগত ও আধুনিক শিক্ষায় গড়ে তোলার লক্ষ্যে তাদের সেবার ব্রত নিয়ে প্রতিনিয়ত নিরলস পরিশ্রম করে যাচ্ছেন।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সার্বজনীন শিক্ষানীতির আলোকে, সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে নিবিড় পরিচর্যা ও অনুশীলনের মাধ্যমে শিক্ষার্থীদের জ্ঞান ও সৃজনশীলতা বিকাশে ‘ফেনী গার্লস ক্যাডেট কলেজ ক্যাম্পাস স্কুল’ সর্বদা সচেষ্ট ও অঙ্গীকারবদ্ধ। গতানুগতিক পাঠদানের পাশাপাশি জীবনমুখী শিক্ষা, সহশিক্ষাকার্যক্রম ও বিভিন্ন ক্লাব কার্যক্রমে অংশগ্রহণের জন্য শিক্ষার্থীদের উৎসাহ প্রদানেও উক্ত শিক্ষাপ্রতিষ্ঠান বদ্ধপরিকর।

মহান মুক্তিযুদ্ধের চেতনা, সাংস্কৃতিক বিকাশ, ধর্মীয় মূল্যবোধ, শৃঙ্খলা, নিরাপত্তা ও নিরবীচ্ছিন্ন শান্তির বাণী ধারণ করে আমাদের এই স¦াপ্নিক যাত্রায় সকল শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও গুণিজনসহ সংশ্লিষ্ট সকলের ঐকান্তিক সহযোগিতা প্রত্যাশা করছি। এই শিক্ষাপ্রতিষ্ঠানের সর্বাঙ্গীন উন্নতি ও ভবিষ্যত পরিকল্পনা রুপায়নে গঠনমূলক সমালোচনাসহ আপনাদের মূল্যবান পরামর্শ ও সহযোগিতা আমাদের কাম্য।

 

 

 

কর্নেল এস এম ফয়সল পিএসসি
সভাপতি
ফেনী গার্লস ক্যাডেট কলেজ ক্যাম্পাস স্কুল ও
অধ্যক্ষ
ফেনী গার্লস ক্যাডেট কলেজ