প্রধান শিক্ষকের বাণী

ফেনী গার্লস ক্যাডেট কলেজ ক্যাম্পাস স্কুল ২০১৩ সালে সেনা সদর দপ্তরের অনুমতিক্রমে এবং ফেনী গার্লস ক্যাডেট কলেজের সরাসরি তত্ত্বাবধানে প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার পর হতে এ বিদ্যালয়টি আধুনিক, মানসম্মত এবং যুগোপযোগী শিক্ষাদানের অঙ্গীকার নিয়ে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

আমাদের মূল লক্ষ্য কেবল শিক্ষার্থীদের পাঠ্যপুস্তকীয় শিক্ষায় নিশ্চিত করা নয় বরং তাদের মেধা, মনন ও নৈতিকতার বিকাশ ঘটিয়ে দেশপ্রেমিক ও আদর্শ নাগরিক হিসেবে গড়ে তোলা। ফেনী গার্লস ক্যাডেট কলেজের মনোরম ও সুশৃঙ্খল পরিবেশের আবহে ক্যাম্পাস স্কুলটি শিক্ষার্থীদের মাঝে শৃঙ্খলা, শিষ্টাচার ও মানবিক মূল্যবোধের বীজ বপন করে আসছে।

বর্তমান যুগ তথ্য প্রযুক্তির যুগ। প্রযুক্তি সমৃদ্ধ ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের এই যাত্রায় শিক্ষার্থীরা যাতে বৈশি^ক চ্যালেঞ্জ মোকাবিলায় নিজেদের যোগ্য করে তুলতে পারে সে লক্ষ্যে আমরা প্রতিনিয়ত কাজ করে যাচ্ছি। অভিজ্ঞ ও নিবেদিত প্রাণ শিক্ষকম-লীর তত্ত্বাবধানে এখানে একাডেমিক শিক্ষার পাশাপাশি সহ-শিক্ষা কার্যক্রম যেমন- ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা, বিতর্ক ও সৃজনশীল কাজ সমান গুরুত্বের সাথে পরিচালনা করা হয়।

বিদ্যালয়ের এই ওয়েবসাইটি চালুর মাধ্যমে প্রতিষ্ঠানটির স্বচ্ছতা ও জবাবদিহিতা আরও বৃদ্ধি পাবে বলে আমি বিশ^াস করি। অভিভাবক, শিক্ষার্থী এবং শুভানুধ্যায়ীগণ বিদ্যালয়ের সার্বিক কার্যক্রম, নোটিশ এবং অর্জন সম্পর্কে আপ-টু ডেট তথ্য জানতে পারবেন।

শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ গঠনে শিক্ষক, অভিভাবক ও সংশ্লিষ্ট সকলের সম্মিলিত প্রচেষ্টা ও সহযোগিতা আমাদের একান্ত কাম্য। আসুন, আমরা সবাই মিলে আমাদের সন্তানদের আলোকময় ভবিষ্যতের দিকে এগিয়ে নিয়ে যাই, যেখানে তারা নিজেদের মেধার সর্বোচ্চ বিকাশ ঘটিয়ে সমাজ ও রাষ্ট্রের কল্যাণে অবদান রাখতে পারবে।

 

মোঃ হারুন-অর-রশিদ খোন্দকার
প্রধান শিক্ষক
ফেনী গার্লস ক্যাডেট কলেজ ক্যাম্পাস স্কুল